নেত্রকোনা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
সোমবার নেত্রকোনায় সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, "আপনারা নিশ্চিত থাকেন আগামী মার্চেই ইউপি নির্বাচন হবে।"
দেশের ৪ হাজার ৫০৪টি ইউনিয়ন পরিষদের বেশিরভাগই এখন মেয়াদোত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৭৯টি আটকে আছে মামলায়।
শুধু নির্বাচন কমিশনের দ্বারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, এজন্য নির্বাচন কমিশন, প্রশাসন, সব রাজনৈতিক দল ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পৌর নির্বাচনের জন্য কমিশন থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে সকালে তিনি ভোটার তালিকা প্রকল্পের সার্ভার স্টেশন নির্মাণের স্থান নির্ধারণ করতে নেত্রকোনায় পৌঁছান।
সিইসি বলেন, "পেশীশক্তি এবং কালো টাকার দৌরাত
bdnews24