ঝিনাইদহ, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে যুবলীগের দু'গ্র"পের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় দু'টি মামলা হয়েছে।
শনিবার রাতে ঝিনাইদহ সদর থানায় প্রতিপক্ষ দু'গ্র"প পাল্টাপাল্টি এ দু'টি মামলা দায়ের করে।
বৃহস্পতিবার রাতে জেলা শহরের পবহাটি চৌরাস্তা মোড়ে যুবলীগের মাসুদ ও জাহাঙ্গীর গ্র"পের সংঘর্ষে আলমগীর ওরফে আলম, বজলুর রহমান ও সোহান নিহত হন।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, দীর্ঘ ৫০ ঘণ্টা পর জাহাঙ্গীর বাদী হয়ে মাসুদসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
অপরদিকে নিহত সোহানের খালা লিপি খাতুন বাদী হয়ে জাহাঙ্গীরসহ ১৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত সংখ্যক আসামির বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
এর আগে অসাজিক ও সংগঠন বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে শুক্রবার জাহাঙ্গীর ও মাসুদকে সংগঠন থেকে বহিষ্কার করে জেলা যুবলীগ।
ঘটনায় জড়িত সন্দেহে সদর উপজেলার কাঞ্চনগর পাড়ার পারভেজ ও সেলিম নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24