২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে এক মেয়র প্রার্থী ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

জামালপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে এক মেয়র প্রার্থী ও পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় বিএনপি সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করে। শনিবার দুপুরে উপজেলার আরামনগর বাজারে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নুরে আলম বাবু, যুবদল নেতা সেলিম রেজা, সরিষাবাড়ি থানার কনস্টেবল দেলোয়ার হোসেন ও শ্রমিকদলকর্মী উজ্জ্বল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিদের নাম জানা যায়নি। উপজেলা সদরে উত্তেজনা সৃষ্টি হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নুরে আলম বাবু জানান, তিনি আরামনগর বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ফায়েজুল কবির তালুকদার শাহীনের নেতৃত্বে বিএনপির সমর্থকরা তার উপর হামলা চালায়। সংঘর্ষের সময় বিএনপি সমর্থকরা আওয়ামী লীগের কার্যালয় ও একটি মোটরসাইকেল ভাংচুর করে। বিএনপির মেয়র প্রার্থী ফায়েজুল কবির তালুকদার শাহীন অভিযোগ অস্বীকার করে বলেন, তার উপস্থিতিতে কোনো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের কর্মীরাই বিএনপি কর্মীদের মারধর করেছে। সরিষাবাড়ি থানার ওসি আনোরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.