২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হাসিনার সব অর্জন ম্লান হতে পারে'

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জন ম্লান হতে পারে বলে শঙ্কিত সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 04:46 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীর কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব অর্জন ম্লান হতে পারে বলে শঙ্কিত সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় এ আশঙ্কা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল। দলীয় সভানেত্রীর সব অর্জন অক্ষুণ