পাবনা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার গত ১৭ সেপ্টেম্বরের ঘটনার জন্য আওয়ামী লীগ নেতারা দায়ী নয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম। (বিস্তারিত)
সোমবার বিকেলে পাবনার জেলা প্রশাসকসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, "ইতিমধ্যে দায়ীদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের ভাবমূর্তি বিনষ্ট হলে কেউ পার পাবেন না। নিজ নিজ কর্মকাণ্ডের দায়-দায়িত্ব প্রত্যেককেই নিতে হবে।"
তবে পাবনার ঘটনাটি মিডিয়া 'অতিরঞ্জিত' করেছে বলে বৈঠকে কর্মকর্তারা তাকে জানিয়েছেন বলে এইচ টি ইমাম সাংবাদিকদের জানান।
সাবেক এই আমলা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু পাবনার ঘটনা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আড়াই ঘন্টা ধরে বৈঠক করেন।
যুবলীগ-ছাত্রলীগের দাবি অনুযায়ী পাবনার জেলা প্রশাসককে বদলি করা হবে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, "সরকারি চাকরি বদলির চাকরি। যে কোনো সময় যে কাউকে বদলি করা হতে পারে। তবে এ ঘটনায় কাউকে শাস্তিমূলক বদলি করা হবে না।"
রাজশাহীর বিভাগীয় কমিশনার স্বপন কুমার সাহার সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন পাবনার জেলা প্রশাসক ড. এএফএম মনজুর কাদির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল
bdnews24