রাজশাহী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একই স্থানে ছাত্রলীগ ও ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
পুলিশ জানায়, উপজেলার কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শনিবার বিকাল ৪টায় উপজেলা ছাত্রদল তাদের পুর্নমিলনী ও কমিটি গঠন উপলক্ষে সভা আহ্বান করে। পরে একই স্থানে একই সময়ে পাল্টা জনসভা আহ্বান করে ছাত্রলীগ।
দুর্গাপুর থানার ওসি ওহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলতাফ হোসেন ওই এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
বর্তমানে কলেজ মাঠ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৫৩ ঘ.
bdnews24