২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ অক্টোবর থেকে থানায় থানায় বিএনপির সমাবেশ

সরকারের বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে দেশের থানা এলাকাগুলোতে বিক্ষোভ সমাবেশ ও গণসংযোগ শুরু করছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 02:45 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ অক্টোবর থেকে দেশের থানা এলাকাগুলোতে বিক্ষোভ সমাবেশ ও গণসংযোগ শুরু করছে প্রধান বিরোধী দল বিএনপি। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, বিরোধী দলের ওপর নির্যাতন এবং প্রশাসন ও বিচার বিভাগে দলীয়করণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে বলে বুধবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, ১ অক্টোবর থেকে কেন্দ্রীয় নেতারা থানায় থানায় সাংগঠনিক সফর করবেন। তারা সমাবেশেও বক্তব্য দেবেন। মঙ্গলবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসব্যাপী এই কর্মসূচি শেষ হওয়ার পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বৃহত্তর জেলাগুলো সফর করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৪৬ ঘ.