গাজীপুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারামারির মামলায় গাজীপুরের শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ প্রধানকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শ্রীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভুঁইয়া জানান, রাত ১০টার দিকে শ্রীপুর বাজার থেকে আরিফ প্রধানকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে আদালতে পাঠানো হলে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/ডিডি/২১১৯ ঘ.
bdnews24