২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগকর্মীর রগ কেটেছে দুর্বৃত্তরা, গ্রেপ্তার ৩

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক যুবলীগকর্মীর হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 05:23 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

জামালপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মেলান্দহ উপজেলায় এক যুবলীগকর্মীর হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বারইপাড়ায় এ ঘটনা ঘটে। আহত পিন্টুকে (৩০) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শফিকুল ইসলাম শফিক ওরফে হাতকাটা শফিক, তানভীর আহম্মেদ ও আনিছুর রহমান নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। মেলান্দহ থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, সন্ধ্যায় দুর্বৃত্তরা মেলান্দহ মুরগি বাজার থেকে ধরে বারইপাড়ায় নিয়ে তার ডান হাত ও বাঁ পায়ের রগ কেটে দেয়। এখনো মামলা হয়নি বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.