২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তারেকের দেশে ফেরায় সরকার বাধা দিচ্ছে না'

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দেশে ফেরায় সরকার কোনো বাধা দিচ্ছে না বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 04:04 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দেশে ফেরায় সরকার কোনো বাধা দিচ্ছে না বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ কথা বলেন। অসুস্থতার দোহাই দিয়ে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারেক স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, "তারেক রহমানকে দেশে আসতে কেউ বাধা দেয়নি বা তার জামিন বাতিলের কোনো আবেদনও করা হয়নি।" সোমবার বিএনপি নেতারা অভিযোগ করেন মিথ্যা অভিযোগ দিয়ে তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ অভিযোগ খণ্ডন করতে এই সংবাদ সম্মেলন করা হয়। কামরুল ইসলাম অভিযোগ করেন, তারেক স্বচ্ছ তদন্ত সুষ্ঠু বিচার এবং বিচারিক আদালতে উপস্থিত হতে ভয় পান বলেই স্বেচ্ছায় নির্বাসন নিয়েছেন। ২১ অগাস্ট গ্রেনেড হামলার তদন্ত চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "আমরা এ তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করতে চাই না। এর সঙ্গে জড়িত তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যার নামই বেরিয়ে আসুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।" আইন প্রতিমন্ত্রী বলেন, "তারেক রহমান দীর্ঘদিন যাবত ফৌজদারি কার্যবিধির আসামি হিসেবে আইনজীবীর মাধ্যমে হাজিরা দিচ্ছেন। এটা অনির্দিষ্টকাল চলতে পারে না। অন্য সাধারণ নাগরিক আইনের কাছে যে সুযোগ পাবেন সে সুযোগ তিনিও পাবেন। অসুস্থতার কথা বলে তিনি বছরের পর বছর আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারেন না।" তারেক রহমান বা আরাফাত রহমান কোকোর প্যারোল বাতিলের কোনো চিন্তা সরকারের নেই বলেও জানান আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, "আইন তার নিজস্ব গতিতে চলবে। আদালত যাা ঠিক মনে করবে তাই কার্যকর থাকবে।" সাংবাদিক স