নিউ ইয়র্ক থেকে শিহাব উদ্দিন কিসলু
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে উচ্চ আদালতের ব্যাখ্যা এবং সংসদে বিরোধী দলের মতামত নিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য ও সময় উপযোগী সংবিধান প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
সৈয়দ আশরাফ বলেন, "সুপ্রিম কোর্টের কাজ সংবিধান লেখা নয়। সুপ্রিম কোর্ট সংবিধান সংশোধনের বিষয়ে তাদের ব্যাখ্যা দিয়েছে। এর অর্থ এই নয় যে তা গ্রহণ করতে হবে।
"তা বিবেচনায় নিয়ে জাতীয় সংসদে বিএনপি ও জামায়াতে ইসলামীর মতামত গ্রহণ করেই আমরা সকলের কাছে গ্রহণযোগ্য ও সময় উপযোগী একটি সংবিধান প্রণয়ন করবো।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। এজন্য গঠিত বিশেষ কমিটি কাজও শুরু করেছে।
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় সৌদি আরবে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে প্রভাব পড়েছে
bdnews24