ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সন্ধ্যায় তাকে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসক রাশেদুল হাসানের তত্ত্বাবধায়নে দেলোয়ারের চিকিৎসা চলছে বলে তার পরিবারের সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
খোন্দকার দেলোয়ার গত কয়েকদিন ধরে ডায়াবেটিকস, কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৪৪ ঘ.
bdnews24