ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ও সুপ্রিম কোর্ট ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিএনপি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় কমিটিতে রফিকুল ইসলাম মিয়া সভাপতি, মাহবুব উদ্দিন খোকন মহাসচিব এবং সানাউল্লাহ মিয়া প্রথম যুগ্ম-মহাসচিব মনোনীত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এছাড়া সুপ্রিম কোর্ট ইউনিটে জয়নাল আবেদিন সভাপতি এবং বদরুদ্দোজা বাদলকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
শিগগিরই ফোরামের কেন্দ্রীয় ও সুপ্রিম কোর্ট ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/১৮৪৩ ঘ.
bdnews24