বগুড়া, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টি মহাজোটে আছে এবং থাকবে বলে জানিয়েছেন দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা পর্যটনমন্ত্রী জি এম কাদের।
তিনি বলেন, "মহাজোটে থেকেই জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়।"
সোমবার দুপুর ১টার দিকে ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে বগুড়া পর্যটন মোটেলে যাত্রাবিরতিকালে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টির মহাজোটে থাকা নিয়ে কারো সন্দেহের অবকাশ নেই। কয়েকটি প্রচার মাধ্যমে জাতীয় পার্টিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে।
এসময় জাতীয় পার্টির সহযোগী সংগঠন যুব সংহতির জেলা সভাপতি ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আজিজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৩ ঘ.
bdnews24