২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা রফিকুলের দুদিন রিমান্ড

নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা চেষ্টা ও গাড়ি পোড়ানো মামলায় জামায়াতের ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলামকে দুইদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 07:48 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা চেষ্টা ও গাড়ি পোড়ানো মামলায় জামায়াতের ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলামকে দুইদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে আদালত। ২৭ জুনের হরতালের আগের রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটার সিগন্যাল মোড়ে সংঘটিত ঘটনায় তার বিরুদ্ধে মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজত চান মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান। শুনানি শেষে এ আদালতের বিচারক মো. ইসমাইল হেসেন ২ দিন মঞ্জুর করেন। এ সময় তার পক্ষের জামিন আবেদনও নাকচ করা হয়। রমনা থানার ফারুক হোসেন হত্যা মামলায় তিন দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে এসে নিউমাকের্ট থানার মামলায় ১০ দিনের হেফাজত চাওয়া হয়। নিউমাকের্ট থানার এ মামলাটিতে রোববার বিএনপি নেতা মির্জ্জা আব্বাসকে জামিন দেন একই বিচারক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৩৩৯ ঘ.