ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটকে শক্তিশালীর করার বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন এরশাদ।
জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্যার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। মহাজোটকে শক্তিশালীর করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জেনেছি।"
সপ্তম সংশোধনী বাতিল করে এরশাদের ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করে স
bdnews24