রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) হলের দোতলা থেকে ফেলে দেওয়া ছাত্রলীগ কর্মী নাসরুল্লাহ্ নাসিম মারা গেছেন।
আটদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকালে তিনি মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রক্টর অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া নাসিমের মৃত্যুর খবর নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় নাসিমের লাশ নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় যাতে ক্যাম্পাসে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য প্রশাসন সজাগ আছে।"
ইফতারির টোকেন ভাগাভাগির জের ধরে গত ১৫ আগস্ট এসএম হলে নাসিমকে সদ্য কার্যক্রম স্থগিত করা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আউয়াল কবিরের সমর্থকরা হাতুড়ি, লোহার রড দিয়ে মারধর করে দোতলা থেকে নিচে ফেলে দেয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থক নাসিম মাথা, বুক ও মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিলো।
নাসিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন এসএম হলের ২৫৫ নম্বর কক্ষে।
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মল্লিকপুর চকনারন্দ গ্রামের মো. মোসলেম উদ্দীনের ছেলে নাসিম ছিলেন বাবা-মায়ের এক মাত্র সন্তান।
ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাসিমকে 'লাইফ সাপোর্ট' দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিলো। বিকেল পৌনে ৫টার দিকে সেখানকার চিকিৎসকরা তাকে মোবাইল ফোনে জানান তাকে আর বাঁচিয়ে রাখা যাচ্ছে না। তারা 'লাইফ সাপোর্ট' খুলে ফেলার সিদ্ধান্ত নেন।
তিনি জানান, বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও জানিয়েছেন।
অধ্যাপক মিশ্র নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, যারা নাসিমকে মারধর এবং দোতলা থেকে ফেলে দিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত।
তিনি নাসিমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
নাসিমকে দোতলা থেকে ফেলে দেওয়ার পরদিন সাধারণ সম্পাদক গ্র"পের কর্মী এসএম হলের ছাত্র আজম আলী বাদি হয়ে সভাপতির ১০ সমর্থকের নাম উল্লেখ করে মতিহার থানায় মামলা করেন।
মামলায় সমাজকর্ম বিভাগের
bdnews24