২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে হত্যার হুমকি: চার মামলায় দেলোয়ারের জামিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের চার মামলায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দুই মাসের অর্ন্তর্বতীকালীন আগাম জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 07:05 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের চার মামলায় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দুই মাসের অর্ন্তর্বতীকালীন আগাম জামিন পেয়েছেন। রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ দেলোয়ারের আগাম জামিন আবেদনে এ আদেশ দেয়। একইসঙ্গে মামলা চারটিতে দেলোয়ারকে কেনো স্থায়ী জামিন দেওয়া হবে না