২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নানের রিমান্ডের আবেদন

বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে হেফাজতে রেখে সাতদিন জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 04:10 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

বাগেরহাট, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোল্লাহাটে শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে হেফাজতে রেখে সাতদিন জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ। বুধবার সকালে বাগেরহাটের বিচার বিভাগীয় হাকিম আদালতে তাকে হাজির করে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে জিজ্ঞাসাবাদের আবেদন জানায়। হাকিম মো. নূর নবী আগামী রোববার আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। এছাড়া আগামী ৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে আদালত। মুফতি হান্নান ছাড়া এ মামলায় গ্রেপ্তার দেখানো জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সাত সদস্যসহ ৩৭ আসামিকে আদালতে হাজির করা হয়। পরে তাদের সবাইকে বাগেরহাট কারাগারে নেওয়া হয়। তদন্ত কর্মকর্তা সিআইডির খুলনা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সুখ রঞ্জন সমাদ্দার সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে আজ (বুধবার) হাজির করা হয়েছে। মামলাটির তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সে জন্য সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। গত ৭ এপ্রিল হান্নানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্ল