২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহীমের মৃত্যুর ঘটনা তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ

যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলার তদন্ত গোয়েন্দা পুলিশ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 11:17 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীম আহমেদের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলার তদন্ত গোয়েন্দা পুলিশ শুরু করেছে। মঙ্গলবার দুপুর থেকেই গোয়েন্দা পুলিশ সাংসদ নূরুন্নবী শাওনের গাড়ি চালক কামাল এবং যে মাইক্রেবাসে করে ইব্রাহীমকে নেওয়া হয়েছিল নেই মাইক্রোবোসের মালিক মিঠুকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এব্যাপারে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্তের দায়িত্ব নেওয়ার পর কামাল এবং মিঠু নামে দুইজনকে গোয়েন্দা দপ্তরে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, "আমরা চেষ্টা করছি প্রকৃত তথ্য উদঘাটনের। তদন্তের প্রয়োজনে আরো কাউকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।" এদিকে গত চারদিন ধরে শেরে বাংলা নগর থানা পুলিশ এই ঘটনার তদন্ত করছে। তবে সাংসদের জব্দ করা অস্ত্র, গুলি এবং গুলির খোসা পরীক্ষার জন্য মঙ্গলবার দুপুর পর্যন্ত আপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়নি। এ ব্যাপারে শের-এ-বাংলা নগর থানার উপপরিদর্শক এবং অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা মো. আজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের অনুমতি চাওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তা পাওয়া যায়নি বলেই সিআইডিতে আলামতগুলো পাঠানো হয়নি। তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার চৌধুরি মঞ্জুরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, থানা পুলিশ অপমৃত্যু মামলা নেওয়ার পরপরই তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিশেষ করে মামলার বাদি শাওনের গাড়ি চালক কামাল ও মিঠুর কাছ থেকে বেশ কিছু তথ্য জানার চেষ্টা করা হয়েছে। ইব্রাহীমের মৃত্যুর সময় কে কে ছিল। কিভাবে অন্য মাইক্রোবাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে কে কে গিয়েছিল এসব বিষয় জানার চেষ্টা করা হয়েছে বলে জানান চৌধুরি মঞ্জুরুল কবির। নাম প্রকাশ না করার শর্তে তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশের এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার অভিযোগে যেখানে ঘটনাস্থল বলা হয়েছে সেখানে অনেকে থাকলেও গুলির শব্দ শুনেছেন এমন কাউকে পাওয়া যায়নি। পাওয়া যায়নি কোনো সাক্ষী। এই কর্মকর্তা প্রাথমিক তদন্তের সূত্র ধরে বলেন, "ধারণা করা হচ্ছে কালাম বা মিঠু এই দুইজনের মধ্যে যে কোনো একজন ইব্রাহীমকে গুলি করেছে।" ইব্রাহীমের লাশের সুরতহাল প্রতিবেদনে ডান চোয়ালের মাঝামাঝি অংশে একটি গোলাকার রক্তাক্ত ক্ষত চিহ্নের কথা উল্লেখ রয়েছে। এটাই গুলির চিহ্ন বলে পুলিশ সূত্র জানায়। এছাড়া ডানহাতের কুনুইতে জখম এবং পেটের বাম পাশে কালো বর্ণের জখমের কথা প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এদিকে ইব্রাহীমের মৃত্যুর ঘটনায় পুলিশ হত্যা মামলা নেয়নি বলে জানিয়েছেন তার স্ত্রী রীনা ইসলাম। রীনা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলা করতে রোববার থানায় গিয়েছিলাম। কিন্তু থানা মামলা নেয়নি। প্রয়োজনে আমি আদালতে মামলা করব।" এ ঘটনায় সাংসদ নূরন্নবীর গাড়িচালক ও দেহরক্ষীকে গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন নিহতের স্ত্রী রীনা ইসলাম। তিনি বলেন, "সংসদ নূরুন্নবীর গাড়িচালক কামাল ও বডিগার্ড দেলোয়ারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই পুরো ঘটনা পরিষ্কার হয়ে যাবে।" গাড়িচালক ও দেহরক্ষীকে অভিযুক্ত করেই হত্যা মামলা করতে চান বলে জানান রীনা। তিনি জানান, গাড়িচালক কামালের করা অপমৃত্যু মামলার কপি পুলিশের কাছে চেয়েও পাননি তিনি। রীনার মামলা না নেওয়া প্রসঙ্গে শেরে বাংলা নগর থানার ওসি রিয়াজ হোসেন বলেন, "একটি মামলা তো চলছে। এক ঘটনায় আর কটি মামলা নেব?" স্ত্রী মনে করেন মৃত্যু রহস্যজনক ভোলায় ৩০ লাখ টাকার ঠিকাদারী কাজ, ঢাকায় ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার হিসাবে নির্বাচনের ঘোষণার কারণে আওয়ামী লীগের একটি পক্ষ ইব্রাহীমের শত্র" হয়ে উঠেছিল। এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে রীনার ধারণা। তিনি জানান, সেগুনবাগিচা এলাকার ফারুক নামে একজনকে তার সন্দেহ হয়। এই ঘটনায় শাওনের প্রতি কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "নিজ দলের লোক কী বলবো। তবে চালককে জিজ্ঞাসা করলেই সব জানতে পারবেন।" রীনা দাবি করেন, ঘটনার পরপরই অন্য গাড়িতে করে হাসপাতালে নেওয়া, হাসপাতালে লাশ রেখে চলে যাওয়া এবং তড়িঘড়ি করে অপমৃত্যু মামলা করা