২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক মুক্তি অর্জন করবোই: হাসিনা

বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সোমবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, "যতই ষড়যন্ত্র হোক না কেনো, আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করবোই।" তিনি বলেন, "যারা জাতির পিতার হত্যাকারীদের উৎসাহ দিয়েছে, তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। তারা চায় না- বাংলাদেশ অর্থনৈতিক মুক্তি অর্জন করুক।" শেখ হাসিনা তার বাবা-মা'র স্মৃতিচারণ করে বলেন, "যেদিন বাংলার মানুষ মাথা তুলে দাঁড়াবে, সেদিনই আমার বাবার আত্মা শান্তি পাবে।" তিনি বলেন, "জাতির পিতা কখনোই তার আদর্শ থেকে বিচ্যুত হননি। ঘাতকের দল জানত জাতির পিতা যে কর্মসূচি নিয়েছিলো, তা বাস্তবায়ন করতে পারলে ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়াতে পারবে। পরাজিত শক্তি চায়নি- বাংলাদেশ উন্নত দেশ হিসাবে মাথা তুলে দাঁড়াক।" আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "পঁচাত্তরের ১৫ অগাস্ট না আসলে, বাঙালী জাতিকে ধুকে ধুকে মরতে হতো না।" ১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "এক মহিলা তার বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে ১৫ অগাস্ট নকল জন্মদিন পালন করেন। বাংলার মানুষ এই জন্মদিনকে ঘৃণা করে।" আলোচনা সভার শুরুতেই ১৫ অগাস্ট নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের (এম এল) সাধারণ সম্পাদক দিলীপ বড়