২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষাৎকার 'আন্তর্জাতিক মান বজায় রাখবে ট্রাইব্যুনাল'

একাত্তরে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত বিষয়। তাই এটাই স্বাভাবিক যে সদ্য স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের প্রথম শুনানি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 04:22 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ডেভিড বার্গম্যান বিশেষ প্রতিবেদন সম্পাদক ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে সংঘটিত যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের জন্য একটি দীর্ঘ প্রতীক্ষিত বিষয়। তাই এটাই স্বাভাবিক যে সদ্য স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের প্রথম শুনানি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে শুরু হয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যুদ্ধপরাধের বিচার অনুষ্ঠানে সরকারের প্রতি দেশের মানুষের সমর্থন রয়েছে। সম্ভবত এই বিচারের বিরোধিতাকারীর সংখ্যা হাতের আঙ্গুলেই গুণে নেওয়া যাবে। বিচার প্রক্রিয়া শুরুর ব্যাপারে সরকারের পক্ষে দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী শফিক আহমেদ তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে ব্যাখ্যা করেছেন, মুক্তিযুদ্ধের প্রায় ৩৯ বছর পরও কেন এই অপরাধের বিচার এতো গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "এর উদ্দেশ্য হচ্ছে- প্রথমত, অপরাধ করেও পার পেয়ে যাওয়ার সংস্কৃতির অবসান ঘটানো। দ্বিতীয়ত, যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সভ্য দুনিয়ার এটাই প্রত্যাশা। "তৃতীয়ত, আমরা গত ৩৯ বছর ধরে জাতির বয়ে বেড়ানো ক্ষত নিরাময় করতে চাই। সর্বোপরি, অতীতের লজ্জাকর অধ্যায়ের সমাপ্তি টানতে চাই, যাতে সভ্য দুনিয়ায় আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।" এসব লক্ষ্য অর্জন যে কেনো বিচার প্রক্রিয়ার জন্যই উচ্চাভিলাষী। অবশ্য শফিক আহমেদ জানিয়েছেন, অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ মানদণ্ড অনুযায়ীই হবে। তিনি বলেন, "সরকার সব সময়ই বলে আসছে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এ বিচার করা হবে এবং তারা সেটা করবে।" তিনি আরো বলেন, "এ বিচারে মানবাধিকার লঙ্ঘন হবে না এবং চাইলে যে কোনো সংখ্যক পর্যবেক্ষক বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন। তাতে সত্যিকারের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।" "ট্রাইব্যুনাল সত্যিকার অর্থেই স্বাধীন এবং তাতে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এছাড়া অভিযুক্তদের নিজেদের পছন্দমতো যে কোনো সংখ্যক আইনজীবী নিয়োগ করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। তারা স্বাক্ষীদের পাল্টা জেরা করতে পারবে এবং তাদের বিরুদ্ধে উত্থাপিত যে কোনো নথিপত্রের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে। "এছাড়া তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তারা আপিল বিভাগেও যেতে পারবে। আমি আপনাকে নিশ্চিত করতে পারি এ ব্যাপারে নির্ধারিত প্রক্রিয়া মেনে চলা হবে" বলেন তিনি। বিচারের মানদণ্ড কী হবে সে ব্যাপারে প্রাথমিক পর্যায়েই বলা সম্ভব নয়। তবে নিশ্চিতভাবেই তা বাংলাদেশের অন্য যেকোনো অপরাধের বিচার প্রক্রিয়া থেকে ভিন্ন হবে। এভিডেন্স অ্যাক্ট- ১৮৭২ এবং কোড অব ক্রিমিনাল প্রসিডিউর- ১৮৯৮ তাদের ওপর প্রযোজ্য হবে না, কারণ এতে বিবাদীদের স্বাভাবিক সাংবিধানিক নিরাপত্তা বিধান করা হবে না। অবশ্য নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়া হলেও বাংলাদেশে এ বিচারের সমর্থনকারীদের বেশিরভাগই মনে করেন ট্রাইব্যুনালের যথাযথ মানদণ্ড বজায় থাকবে। তবে দেশের বাইরে বেশকিছু স্বাধীন পর্যবেক্ষক সরকারের এ বিচার উদ্যোগের বেশ কিছু কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনটিকে আন্তজার্তিক মানদণ্ড অনুযায়ী সংশোধন করার ব্যাপারে বিস্তারিত পরামর্শ দিয়ে ২০০৯ সালের শুরুর দিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কাছ থেকে একটি চিঠি পান আইনমন্ত্রী। ওই আইনে ১৭টি সংশোধনী আনার জন্য একই বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন (আইবিএ) এর কাছ থেকে তিনি লিখিতভাবে আইনি মতামত পান। স