২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ ছাত্রদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

হাতাহাতি, ভাংচুর, হট্টগোলের মধ্যে শুরু সুনামগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিনিধি সভা সন্ধ্যার পর শেষ হয়েছে। সভায় পাঁচজন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 02:27 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

সুনামগঞ্জ, অগাস্ট ১০ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)-হাতাহাতি, ভাংচুর, হট্টগোলের মধ্যে শুরু সুনামগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিনিধি সভা সন্ধ্যার পর শেষ হয়েছে। সভায় পাঁচজন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সভা শুরু হলে সংগঠনের দু'টি গ্র"প সংঘর্ষে জড়িয়ে পড়ে। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে ১৫ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে সভা শেষ হয়। জেলা শহরের আবুল হোসেন মিলনায়তনে এ ঘটনা ঘটে। নতুন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে ছয় বছর পর এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত আসতে পারেননি। তাই প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল। ঘটনাস্থলে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, সভার শুরুতে জেলা ছাত্রদল সভাপতি এটিএম হেলালের বক্তব্য চলাকালে দু'টি গ্র"প হাতাহাতি, চেয়ার ভাংচুর, হই-হট্টগোল শুরু করে। এভাবে ১৫ মিনিট চলার পর কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর আর কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সন্ধ্যা সোয়া ৭টায় প্রতিনিধি সভা শেষ হয়। সভায় জেলা ও উপজেলা পর্যায় থেকে ৮১ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের ভোটে পাঁচজন প্রতিনিধি নির্বাচিত হন। এরমধ্যে একজন আহ্বায়ক ও চারজন যুগ্ন আহ্বায়ক। তাদের নামের তালিকা ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে ওই তালিকা থেকে জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে উপস্থিত ছাত্রনেতারা জানান। তবে তাৎক্ষণিকভাবে তালিকাভুক্তদের নাম প্রকাশ করা হয়নি। সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় ছাত্রদল নেতা ওবায়দুল হক নাসির বলেন, সভা চলাকালে সামান্য হাতাহাতির ঘটনা ঘঠেছে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু ব্যস্ত থাকায় সভায় উপস্থিত থাকতে পারেননি। অপ্রীতিকর ঘটনা ঘটলেও শান্তিপূর্ণভাবেই প্রতিনিধি সভা শেষ হয়। সভাপতি এটিএম হেলাল বলেন, প্রতিনিধি সভায় হট্টগোল হলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২০ ঘ.