২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন ময়দান অভিমুখে বিএনপির ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল

বিএনপির গণমিছিল সফল করতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা পল্টন ময়দানে আসতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 09:56 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির গণমিছিল সফল করতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা পল্টন ময়দানে আসতে শুরু করেছে। সোমবার দুপুর ২ টা থেকেই ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল পল্টন ময়দানে আসতে থাকে। নানা রঙের ব্যানার-ফেষ্টুন ও ব্যান্ড সঙ্গীত দল নিয়ে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা মহানগর ও অঙ্গসংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পল্টন ময়দান একটি জনসমূদ্রে পরিণত হয়েছে। একটি ট্রাকের ওপর মঞ্চ তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, মওদুদ আহমেদ, আবদুল্লাহ আল নোমান। এদিকে গণমিছিলকে কেন্দ্র করে পল্টন ময়দান ও তার আশপাশ এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১৩ দফা দাবি আদায়ে এই গণমিছিল করছে বিএনপি। দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যার সমাধান, আইনশৃঙ্খলার অবনতিরোধ, কারাবন্দি নেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, প্রশসান দলীয়করণ রোধ, সাংবাদিক নির্যাতন বন্ধ, খুন-গুম- গুপ্ত হত্যা ও বিচারবিভাগের ওপর হস্তক্ষেপ বন্ধ, নিখোঁজ ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে জনসমক্ষে হাজির করা, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল ও ট্রানজিটের নামে করিডোর প্রদান বন্ধ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫৪৭ ঘ.