২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির গ্রেপ্তার

অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড করার প্রচেষ্টার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 06:46 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড করার প্রচেষ্টার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় সদর উপজেলার বালুগ্রাম কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড করার প্রচেষ্টার অভিযোগে মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত মোখলেসুর বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম ডিগ্রী কলেজের বাংলার প্রভাষক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১২৪৩ ঘ.