২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন থেকে মগবাজার যাবে বিএনপির গণমিছিল

প্রধান বিরোধী দল বিএনপির সোমবারের গণমিছিল পল্টন ময়দান থেকে শুরু হয়ে মগবাজারে শেষ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 06:38 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির সোমবারের গণমিছিল পল্টন ময়দান থেকে শুরু হয়ে মগবাজারে শেষ হবে। মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম দুপুর ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গণমিছিলটি মগবাজার পর্যন্ত যাবে। গতরাতে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এই রুট চূড়ান্ত হয়েছে। তিনি আরো জানান, গণমিছিলটি স্টেডিয়ামের পূর্ব গেইট দিয়ে রাজউক এভিনিউ, ফকিরেরপুল মোড়, নয়া পল্টন সড়ক, কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ ও মৌচাক হয়ে মগবাজারে পৌঁছে শেষ হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ ১৩ দফা দাবি আদায়ে রাজধানীতে এই গণমিছিল করবে বিএনপি। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্ব বিকাল ৩টার পর পল্টন ময়দান থেকে গণমিছিলটি শুরু হওয়ার কথা রয়েছে। ১৩ দফা দাবির মধ্যে আরো আছে