২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় মহিলা পার্টির নেতা-কর্মীদের বিএনপিতে যোগদান

চট্টগ্রাম মহাগর জাতীয় মহিলা পার্টির অর্ধ শতাধিক নেতা-কর্মী রোববার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2010, 04:10 PM

Updated : 25 Aug 2022, 06:24 PM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহাগর জাতীয় মহিলা পার্টির অর্ধ শতাধিক নেতা-কর্মী রোববার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপিতে যোগ দিয়েছেন। মহানগর জাতীয় মহিলা পার্টির সভানেত্রী জেসমিন আখতারের নেতৃত্বে রাত ৯টায় গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন। খালেদা জিয়া তাদের অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের জন্য কাজ করার আহবান জানান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সারোয়ারি রহমান, সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০০ ঘ.