২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুদ্ধদ্বার বৈঠক করছেন খালেদা

দলের নতুন জাতীয় নির্বাহী কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 05:22 AM

Updated : 25 Aug 2022, 05:17 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের নতুন জাতীয় নির্বাহী কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ বৈঠকের উদ্বোধনী পর্ব শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত এ পর্ব চলার পর শুরু হয়েছে রুদ্ধদ্বার বৈঠক। উদ্বোধনী পর্ব গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিলো। অনুষ্ঠানে খালেদা জিয়ার পাশাপাশি বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বক্তব্য রাখেন। বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়ার সভাপতিত্বে নির্বাহী কমিটির মূল বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। তিনি আরো জানান, মূল বৈঠকটি রুদ্ধদ্বার হবে। এতে শুধু নির্বাহী কমিটির সদস্যরা আমন্ত্রিত। মূল বৈঠকের আগে উদ্বোধনী পর্ব গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে। এতে চেয়ারপারসন বক্তব্য রাখবেন। গত বছরের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল অধিবেশনে দলের ৩৮৬ সদস্যের নতুন জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়। এতে কর্মকর্তার সংখ্যা ১২১ এবং সদস্য সংখ্যা ২৬৫ জন। কর্মকর্তাদের মধ্যে আছেন- সহসভাপতি, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক ও সহ সম্পাদকবৃন্দ। জাতীয় কাউন্সিলের পর বিএনপির নতুন কমিটির প্রথম বৈঠক এটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১১২০ ঘ.