২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তার অভাব পূরণ হবে না'

অসাম্প্রদায়িক ও গণতন্ত্রমনা সফল রাজনীতিবিদ হিসেবে মান্নান ভূঁইয়ার স্মৃতিচারণ করতে গিয়ে বুধবার বিভিন্ন দলের নেতারা বলেছেন, তার অভাব পূরণ হবে না। এ ধরনের মানুষ পাওয়া এখন দুষ্কর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 05:05 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অসাম্প্রদায়িক ও গণতন্ত্রমনা সফল রাজনীতিবিদ হিসেবে মান্নান ভূঁইয়ার স্মৃতিচারণ করতে গিয়ে বুধবার বিভিন্ন দলের নেতারা বলেছেন, তার অভাব পূরণ হবে না। এ ধরনের মানুষ পাওয়া এখন দুষ্কর। বুধবার গুলশানের বাসা, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও বায়তুল মোকাররম মসজিদে মান্নান ভূইঁয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে এভাবেই তাকে মূল্যায়ণ করলেন রাজনৈতিক নেতারা। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী বলেন, "মান্নান ভূঁইয়া সবার সঙ্গে সহাবস্থানে বিশ্বাস করতেন বলেই তিনি একজন ভালো রাজনীতিবিদ হতে পেরেছেন। তিনি মনে-প্রাণে অসা