২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অস্ত্রসহ যুবলীগ নেতাকর্মী গ্রেপ্তার

নাটোর সদর উপজেলা থেকে অস্ত্রসহ যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 04:32 PM

নাটোর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর উপজেলা থেকে অস্ত্রসহ যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে উপজেলার হরিদাখলশি উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। শনিবার অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান (৩৮) ও কর্মী আমির হোসেন (২৭)। তাদের বাড়ি হরিদাখলশি গ্রামে। তাদের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১১টায় হরিদাখলশি উচ্চ বিদ্যালয় থেকে ওই দুই যুবককে একটি দেশি পাইপগানসহ আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১০ ঘ.