ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "ক্ষমতা বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে আসবে। সেটাই আমরা প্রতিষ্ঠিত করতে চাই।"
বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। (বিস্তারিত)
চিঠি দেওয়ার পরও সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে বিরোধীদল থেকে প্রতিনিধির নাম না পাঠানোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "বিরোধীদলের কাছে নাম চাওয়া হয়েছিলো। তারা নাম দিলেন না। তারা তো নাম দিলে কথা বলতে পারতেন।"
শেখ হাসিনা জানান, বিরোধীদল যখনই এই কমিটির জন্য নাম দেবে, তখনই তা সংযোজন করে কমিটি পুনর্গঠন করা হবে।
সংবিধান সংশোধন প্রসঙ্গে সংসদ নেতা বলেন, "জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করতেই এই কমিটি গঠন করা হয়েছে। অসাংবিধানিকভাবে আর যেনো ক্ষমতা দখল না হয়, জনগণের ক্ষমতা যেন তাদের হাতেই থাকে- সে জন্যই যেন সংশোধনী আসে।"
শেখ হাসিনা বলেন, "বিএনপি'র জন্মটাই অবৈধভাবে। অবৈধভাবে যাদের জন্ম, তারা গণতন্ত্রে বিশ্বাস করতে পারে না।"
তিনি বিরোধীদলকে উদ্দেশ্য করে বলেন, "তারা আদালত মানবে না। তারা সংসদ মানবে না। তারা কি চায়? কেউ তো তাদের ক্ষমতায় বসাবে না। কেউ লোকমা তুলে দেবে না। যদি তারা আশা করে থাকে- কেউ কোলে তুলে তাদের ক্ষমতায় বসাবে, তাও হবে না। এজন্যই কালকে (বুধবার) কমিটি করা হয়েছে।"
সংসদে না আসায় বিরোধীদলের সমালোচনা করে সংসদ নেতা বলেন, তারা আসলে সংসদীয় গণতন্ত্র চান না। সংসদীয় পরিবেশ চান না। জনগণের ভোটের অধিকার জনগণের হাতে থাকুক- তাও তারা চান না। এজন্যই তারা সংসদে আসেন না।
সরকারের উন্নয়ন কর্মকান্ডে বাধা সৃষ্টি না করতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের দেশ চালাতে হবে। পুড়িয়ে মানুষ মারা গ্রহণযোগ্য নয়। সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তাদের কেউ মদদ দিলে তা গ্রহণযোগ্য হবে না।"
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে তিনি বলেন, "গত বাজেটের শতকরা ৯১ ভাগ উন্নয়ন প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি। এই বাজেটের এক'শ ভাগের কাছাকাছি বাস্তবায়ন করতে চাই। কিন্তু, হরতাল করে বিরোধীদল বাধা দিলে কাজে গতিশীলতা আসবে না।"
সংসদ নেতা তার বক্তব্যের শুরুতেই বলেন, "জাতীয় সংসদের সব সদস্য যাতে তাদের অধিকার ভোগ করতে পারেন, সেটা আমরা নিশ্চিত করতে চাই। আমরা অনেক সহনশীলতা দেখিয়েছি। আমরা তাদের (বিরোধীদল) অনেক সুযোগ দিয়েছি। তারা কেন সংসদে আসেন না? কি তাদের দাবি, তারাই তা দেশবাসীকে জানিয়েছেন। এখন সম্পদ রক্ষা ও বাড়ি রক্ষাই তাদের দাবিতে দাঁড়িয়েছে। যা আদৌ কোনো রাজনৈতিক দাবি নয়।"
তিনি দাবি করেন, গ্যাস ও দেশের সম্পদ বিক্রির 'মুচলেকা' দিয়েই বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ২০০১ সালে ক্ষমতায় এসেছিলো। এজন্যই তারা তাদের ক্ষমতার পাঁচ বছর দুর্নীতি ও সন্ত্রাস করেছে। জঙ্গীবাদের উত্থানও হয়েছে সেই সময়।
বিএনপি'র সা
bdnews24