২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএম কলেজে সংঘর্ষের ঘটনায় মামলা

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 12:05 PM

Updated : 25 Aug 2022, 04:09 PM

বরিশাল, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। রোববার গভীর রাতে কোতয়ালী মডেল থানায় মামলাটি করেন সমাজকল্যাণ বিভাগের প্রধান অধ্যাপক বন্দে আলী মিয়া। ওইদিন দুপুরে কলেজের বর্ষাকালীন বনভোজন নিয়ে ছাত্রলীগ কর্মী সমাজকল্যাণ তৃতীয় বর্ষের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচ শিক্ষকসহ সাতজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই ছাত্রকে আটক করা হয়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ পাঁচ ছাত্রকে বহিস্কার করেছে। সোমবার কোতয়ালি থানার ওসি কমলেশ চন্দ্র হালদার সাংবাদিকদের জানান, মামলায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অন্তত ৪০ জনকে আসামি করা হয়েছে। দুই আসামিরা মধ্যে মোফাজ্জেল আলম রানা পলাতক। আল মামুনকে রোববারাই আটক হয়েছেন। আটক করা অপর ছাত্র মিজানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। ওসি জানান, সমাজকল্যাণ প্রথমবর্ষের এই ছাত্র সংঘর্ষের ঘটনায় জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮০৩ ঘ.