ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারি করেছে ঢাকার একটি আদালত।
আগামী ১১ নভেম্বরের মধ্যে তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে অভিহিত করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।
মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক মামলার শুনানি গ্রহণ শেষে বিকালে এ আদেশ দেন।
গত ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ এক আলোচনা সভার আয়োজন করে। এই আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল আইন প্রতিমন্ত্রীকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে অভিহিত করেন।
মামলায় বলা হয়েছে, আইন প্রতিমন্ত্রীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন এবং তার মানসম্মান ক্ষুণ
bdnews24