২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয়: সন্তু

আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি বাস্তবায়নে আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 06:08 PM

Updated : 25 Aug 2022, 01:51 PM

রাঙামাটি, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি বাস্তবায়নে আন্তরিক নয় বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার যদি চুক্তি বাস্তবায়নে আন্তরিক হতো তাহলে ক্ষমতায় আসার ১৯ মাসেও চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে না কেন?" বুধবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার দুদিনের চতুর্থ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দলটির প্রধান সন্তু লারমা এ কথা বলেন। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি হয়। এর মধ্য দিয়ে পার্বত্যাঞ্চলের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করা শান্তি বাহিনী অস্ত্র ত্যাগ করে। এরপর সন্তু লারমার নেতৃত্বে জনসংহতি সমিতি গঠিত হয়। দলটি শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি করে আসছে। সন্তু লারমা অভিযোগ করেন, পাহাড়ের তিন সাংসদ চুক্তি বাস্তবায়নসহ এখানকার আদিবাসীদের জীবনমান উন্নয়নে মোটেই আন্তরিক নয়। তারা মুখে বলেন একটা বাস্তবে করেন আরেকটা। পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং পাহাড়িদের আত্মনিয়ন্ত্রাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। রাঙামাটি পৌরসভা মিলনায়তনে সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের উপদেষ্টা ও আঞ্চলিক পরিষদ সদস্য