২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের জামায়াত-শিবিরের ৮০ নেতাকর্মীর জামিন

সিলেটের জামায়াত-শিবিরের ৮০ নেতাকর্মী বুধবার উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 06:08 PM

Updated : 25 Aug 2022, 01:51 PM

সিলেট, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জামায়াত-শিবিরের ৮০ নেতাকর্মী বুধবার উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দু'টি বেঞ্চ তাদের জামিন দেয়। গত ১ জুলাই সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে হামলার মামলায় চার মাসের আগাম জামিন পান ৩৬ জন। এছাড়া ২৯ জুন নগরীর মদিনা মার্কেট ও শাহপরান গেইট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় দুই মাসের আগাম জামিন পান আরো ৪৪ জন। বুধবার বিচারপতি আফজাল হোসাইন ও মো. আব্দুল হাফিজের বেঞ্চ জামিন দেয় অর্থমন্ত্রীর বাসভবনে হামলার মামলায়। বিচারপতি সৈয়দ দস্তগীর হোসাইন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ জামিন দেয় পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায়। জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন, সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুরায়ের, নায়েবে আমির সায়েফ আহমদ, সেক্রেটারি সিরাজুল ইসাম শাহীন, মহানগর শিবির সভাপতি শাহরিয়ার আলম শিপার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২৩৪৮ ঘ.