২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ব্রিটিশ উন্নয়ন মন্ত্রীর সাক্ষাত

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালেন ডানকান বুধবার বিকালে গুলশানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালেন ডানকান বুধবার বিকালে গুলশানে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের উপ হাইকমিশনার ডানকান নরম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে পর সাবিহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নতুন ব্রিটিশ সরকারের মন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতা খালেদার সঙ্গে এটি তার প্রথম সাক্ষাত। বিরোধী দলীয় নেতা নতুন ব্রিটিশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্য সরকারের সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এক প্রশ্নের জবাবে সাবিহ উদ্দিন আহমেদ বলেন,''ব্রিটিশ প্রতিমন্ত্রীকে বিরোধী দলীয় নেতা বলেছেন, সংসদকে কার্যকর করার জন্য বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে।'' তিনি জানান, বৈঠকে বাংলাদেশে যুক্তরাজ্যের অর্থসাহায্যপুষ্ট বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৬ ঘ.