ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতটি জেলা ও সাংগঠনিক জেলা শাখার কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
মঙ্গলবার ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিলুপ্ত ঘোষিত কমিটিগুলোর মধ্যে রয়েছে সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভীবাজার জেলা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর জেলা, বরগুনা জেলা ও চাঁদপুর জেলা কমিটি।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সিদ্ধান্তে এ কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/২০৪৬ঘ.
bdnews24