২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে মামলা

মুক্তিযুদ্ধের সময় তিনজনকে হত্যার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 11:55 AM

Updated : 25 Aug 2022, 01:50 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় তিনজনকে হত্যার অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলার সদর উপজেলার আটলা ক্ষেত্রপাড়া গ্রামের আবুল খায়ের। শুনানি শেষে হাকিম তরিকুল ইসলাম তদন্ত সাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- সদর উপজেলার আটলা গ্রামের হাফিজ উদ্দিন, আখাউড়ার দুর্গাপুরের মোয়াজ্জেম ও খড়মপুরের সেলিম। বাদির পক্ষে মামলাটি দায়ের করেন তার আইনজীবী মো. সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম জানান, আবুল খায়ের (৭২) অভিযোগ করেছেন- ১৯৭১ সালের ১৪ জুন ভোর ৪ টার দিকে আসামিরা বাড়িতে ঢুকে তার ছয় মাসের অন্ত:স্বত্তা স্ত্রী আয়েশাকে ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দিলে তাকে বেয়নেট দিয়ে হত্যা করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে আসামিরা বাসু মিয়া ও শাকিল নামের আরো দুজনকে গুলি করে হত্যা করে। আসামিরা হানাদার পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে বহু নারীর সম্ভ্রমহানী ও এলাকাবাসীর ওপর অত্যাচার নির্যাতন করেছেন বলে বাদি তার আর্জিতে উল্লেখ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৯ ঘ.