ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সৈয়দ গোলাম মাওলাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনদিন গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়।
মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বৃহষ্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গত মার্চ মাসে দায়ের করা উত্তরা থানার সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গোয়েন্দা পুলিশ রিমান্ডে নেয়।
একই মামলায় স
bdnews24