২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন বসেছে

১০ দিন বিরতির পর রোববার বিকাল ৪টা ১০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন আবার বসেছে। দিনের কর্মসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্ব চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 10:32 AM

Updated : 25 Aug 2022, 01:43 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ দিন বিরতির পর রোববার বিকাল ৪টা ১০ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন আবার বসেছে। দিনের কর্মসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্ব চলছে। স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যরা অধিবেশনে উপস্থিত আছেন। প্রধান বিরোধী দল বিএনপি এতে অংশ নেয়নি। এটি নবম জাতীয় সংসদের পঞ্চম ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট অধিবেশন। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জুলাই পর্যন্ত এ অধিবেশন চলার কথা। গত ২ জুন এ অধিবেশন শুরু হয়। ১০ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। ৩০ জুন নতুন বাজেট পাস হওয়ার পরপরই অধিবেশন ১০ দিনের জন্য মুলতবি করা হয়। চলতি অধিবেশন শুরুর দিন বিএনপির সাংসদরা যোগ দিয়েছিলেন। তবে সেদিন মাত্র ২৫ মিনিট অবস্থান করেই তারা ওয়াকআউট করেন। তারপর তারা আর সংসদে ফিরে আসেননি। বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসদে যাওয়ার কোনো পরিবেশ সরকারি দল এখনো সৃষ্টি করেনি। আমরা সংসদে যেতে চাই। অবশ্যই সংসদে আমাদের কথা বলতে দিতে হবে। আমাদের গ্রেপ্তারকৃত সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৪২৮ ঘ.