২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রযুক্তি নির্ভর অপরাধ রোধে শিগগিরই আইন

তথ্যপ্রযুক্তি নির্ভর অপরাধ রোধে শিগগিরই আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 10:23 AM

Updated : 25 Aug 2022, 01:29 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্যপ্রযুক্তি নির্ভর অপরাধ রোধে শিগগিরই আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'ঢাকা ল্যাপটপ মেলা-২০১০' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। কামরুল ইসলাম বলেন, "তথ্যপ্রযুক্তির ব্যবহার করে যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন তৈরির প্রয়োজন রয়েছে। তথ্যপ্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু দিনের মধ্যেই আইন প্রণয়ন করা হবে।" গণমাধ্যমে বা সামনাসামনি কেউ অবমাননাকর কিছু লিখলে বা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে জানিয়ে তিনি বলেন, "কিন্তু ইন্টারনেটে ই-মেইল বা ফেইসবুকে কেউ হুমকি দিলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবো? এ জন্যই নতুন আইন তৈরির প্রয়োজন।" স