২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিযবুত তাহরীরের ঝটিকা মিছিল, আটক ৪

বন্দরনগরী চট্টগ্রামে মঙ্গলবার দুপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। ঘটনার পর হিযবুত তাহরীর কর্মী সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 07:27 AM

Updated : 25 Aug 2022, 01:26 PM

চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরী চট্টগ্রামে মঙ্গলবার দুপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। ঘটনার পর হিযবুত তাহরীর কর্মী সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যানার নিয়ে দুপুর পৌনে ১টার দিকে হিযবুত তাহরীরের ৩০-৪০ জন কর্মী লাভলেন থেকে মিছিল বের করে। মিছিলটি এনায়েতবাজার মোড় ঘুরে পুনরায় লাভলেনে এসে শেষ হয়। এরপর সেখানে ব্যানারটি টাঙিয়ে দ্রুত তারা চলে যায়। পুরো ঘটনা ১০ মিনিটেই সম্পন্ন হয়। ব্যানারে লেখা ছিলো