ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকেলে এ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বিকেল সোয়া পাঁচটার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলায় অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।"
তিনি আরও বলেন, "আজকেই (সোমবার) আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হতে পারে।"
রোববার লন্ডনে ইউরোপসহ বিভিন্ন দেশের বিএনপি শাখার নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পরদিনই এ অভিযোগপত্র অনুমোদন করলো দুদক।
গত বছরের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় দুদকের সহকারি পরিচালক মো. ইব্রাহীম মামলাটি করেন।
এতে অভিযোগ করা হয়, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। এর ফলে মানি লন্ডারিং আইনের ২ ও ৪/২ ধারা লঙ্ঘন হয়েছে।
মামলার বাদী মো. ইব্রাহিম ওই দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে ১০/বি, বনানীর নির্মাণ কন্সট্রাকশন কোম্পানী লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন এই অর্থ নেন।
তিনি জানান, সিঙ্গাপুরে বসে লেনদেন হওয়ার পর ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রীটের সিটি ব্যাংক এনএতে মামুনের নামে একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়। এর পরিমাণ ছিল সাত লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকা)।
ইব্রাহিম বলেন, "এই হিসাবের বিপরীতে তারেক ও মামুন-দুজনের ক্রেডিট কার্ড ছিল। সেখান থেকে তারেক রহমান তার সাপ্লি
bdnews24