২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে বেসরকারি উদ্যোগে আদমজী পাট কল চালু হবে: মতিয়া

প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের দিয়ে হলেও আদমজী পাট কল চালু করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 08:20 AM

Updated : 25 Aug 2022, 01:09 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের দিয়ে হলেও আদমজী পাট কল চালু করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মতিয়া চৌধুরী বলেন, "সরকার আদমজী পাটকলসহ দেশের বড় বড় পাটকলগুলো আবারো চালু করার উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের দিয়ে হলেও এসব কল চালু করা হবে।" পাটের বহুমূখীকরণ ও এ খাতকে উৎসাহ দিতে পর্যায়ক্রমে এসব পাটকলগুলো চালু করা হবে বলে জানান তিনি। কৃষিমন্ত্রী আরো বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরবর্তী সময়ে দেশের সব পাটকলকে জাতীয়করণ করেছিলেন। তাই '৭৫ পরবর্তী সময়ে এ খাতকে ব্যর্থ করতে পাটকলগুলো বন্ধ করে দেওয়া হয়। এর ফলে দেশে পাট চাষ নিরুৎসাহিত হয়।" বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০২ সালে ৩০ জুন এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী জুট মিল বন্ধ করে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৫১৩ ঘ.