২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদ্রোহের মামলায় নিজামীদের ১০ দিন রিমান্ড আবেদন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে রাষ্ট্রদ্রোহের এক মামলায় ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 10:59 AM

Updated : 25 Aug 2022, 01:05 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে রাষ্ট্রদ্রোহের এক মামলায় ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম এ আবেদন জানিয়েছেন। এর শুনানির জন্য বুধবার বিকালে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী হোসাইনের এজলাসে কাঠগড়ায় তিনজনকে দাঁড় করানো হয়েছে। এর আগে কড়া নিরাপত্তায় বুধবার বিকাল ৪টা ৫ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদেরকে হাজির করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলার বাদি উত্তর থানার এসআই সেলিম হোসেন। মামলায় বলা হয়, এজাহারভুক্ত এই তিন আসামির সবাই মিলে চলতি বছরের ১২ ফেব্র"য়ারি উত্তরার ১৪ নম্বর সেক্টর ১৮ নম্বর সড়ক ৪৫ নম্বর বাসায় বসে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ