২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার বিক্ষোভ করবে জামায়াত

আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত ইসলামী সারাদেশে বুধবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 01:12 PM

Updated : 25 Aug 2022, 01:01 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত ইসলামী সারাদেশে বুধবার বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় টেলিফোনে দলটির সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে এ কথা জানান। একই সঙ্গে তিনি দলের আমির নিজামী, সেক্রেটারি জেনারেল মুজাহিদ ও নির্বাহী পরিষদের সদস্য সাঈদীর গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''সম্পূর্ণ ভুয়া ও সাজানো মামলায় আমাদের আমির নিজামী সাহেব, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সাঈদী সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের প্রতিবাদে কাল (বুধবার ) সারদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।'' তিনি জানান, এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে এর প্রতিবাদে জামায়াত নেতা-কর্মীরা বিক্ষোভ করছেন বলে তাদের কাছে খবর আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/এইচএ/১৯০৬ ঘ.