ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রোববার সকালে রাজধানীর শাহবাগের কাছে সংঘর্ষে আহত দলীয় সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশের কাজে বাধা, ভাংচুর ও সম্পদ ক্ষতির অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রমনা জোনের উপ পুলিশ কমিশনার কৃঞ্চপদ রায়।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানান, তাকে পুলিশ হেফাজতে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৮০৪ ঘ.
bdnews24