২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে হরতালে ৭ জন গ্রেপ্তার

হরতালে চলাকালে রোববার ঠাকুরগাঁওয়ে সাত বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 11:39 AM

Updated : 25 Aug 2022, 12:54 PM

ঠাকুরগাঁও, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে চলাকালে রোববার ঠাকুরগাঁওয়ে সাত বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- জুয়েল (৩৫), মানিক হোসেন (৩৫), আব্দুল মালেক (৪২), এখলাসউদ্দিন (৩৮), জাহিদুল ইসলাম (২০), রেজাউল করিম (৪০) ও মানুদ রানা (৩৫)। সদর থানার ওসি ফিরোজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিকেটিং করার সময় নগরীর বিভিন্ন স্থান থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। হরতালের সময় শহরে কোনো যানবাহন চলেনি। দোকানপাটও ছিল বন্ধ। অফিস ও আদালত খোলা ছিল, তবে লোকজনের উপস্থিতি ছিল কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭২৫ঘ.