২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হরতাল চলাকালে আটক ৭

সিলেটের বিশ্বনাথ ও দক্ষিণ সুরমায় হরতাল চলাকালে ৭ জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 08:11 AM

Updated : 25 Aug 2022, 12:55 PM

সিলেট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিশ্বনাথ ও দক্ষিণ সুরমায় হরতাল চলাকালে ৭ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বিশ্বনাথে ৫ জন দক্ষিণ সুরমায় ২ জনকে আটক করা হয়েছে। দক্ষিণ সুরমার লালাবাজারে আটকৃতরা হচ্ছে ছাত্রদলকর্মী রাসেল আহমদ, জাহেদ আহমদ। দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হায়াত জানান, পিকেটিংকালে দুপুর ১২ টায় লালাবাজার থেকে তাদের আটক করা হয়। বিশ্বনাথে আটককৃতরা হচ্ছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ ফরিদ, শ্রমিক দল নেতা কুতুব উদ্দিন, ছাত্রদলকর্মী মিঠু, রফিক ও আহসান । বিশ্বনাথ থানার ওসি আশেক সুজা মামুন জানান, আটককৃতদের মধ্যে ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ ফরিদ, শ্রমিক দল নেতা কুতুব উদ্দিনকে শনিবার রাতে দায়েরকৃত পুলিশ এসল্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আটককৃতরা যদি হামলার সাথে জড়িত থাকে তাদেরও এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে। প্রসঙ্গত, শনিবার রাতে বিশ্বনাথে হরতালের সমর্থনে মিছিলে পুলিশ কর্মকর্তা আহত হওয়ার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ৫০জন নেতাকর্মীর নাম উলে