২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সাংসদ এ্যানি আটক

প্রধান বিরোধী দল বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে রাজধানীর শাহবাগের কাছে সংঘর্ষে আহত দলীয় সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 07:26 AM

Updated : 25 Aug 2022, 12:55 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি আহুত সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে রাজধানীর শাহবাগের কাছে সংঘর্ষে আহত দলীয় সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে পুলিশ আটক করেছে। শাহবাগ থানার ওসি রেজাউল করিম এ কথা জানান। শাহবাগ এলাকার সহকারী পুলিশ কমিশনার মোনালিসা জানান, তাকে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার কথা। এর আগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৩১৯ ঘ.